ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর কর্মকর্তাসহ নিহত ৪

ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর কর্মকর্তাসহ নিহত ৪

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর কর্মকর্তাসহ চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত কর্মকর্তা হাসান বদেইর হিজবুল্লাহর একটি ইউনিট এবং ইরানের কুদস ফোর্সের সদস্য ছিলেন, এবং তিনি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন।

বিজ্ঞাপন

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, লক্ষ্য ছিল একজন হিজবুল্লাহ সদস্য, যার দায়িত্বের মধ্যে ছিল ফিলিস্তিনি বিষয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় চারজন নিহত হয়েছে - যার মধ্যে একজন নারীও রয়েছে এবং সাতজন আহত হয়েছে।

হিজবুল্লাহর আইনপ্রণেতা ইব্রাহিম মুসাওয়ি বলেছেন, ইসরাইলি হামলাটি একটি বড় এবং গুরুতর আক্রমণ যা পরিস্থিতিকে একটি সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছে।

তিনি একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন, "লেবানন রাষ্ট্রকে সর্বোচ্চ স্তরের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য।"

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, হামলাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন।

২০২৩ সালের সাত অক্টোবরের পর ইসরাইল লেবাননে হামলা চালায়। সেই থেকে আজ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৪ হাজার। যদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও। আর ১২ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন