আর্থিক সংকট নিরসনে পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিল চীন

আর্থিক সংকট নিরসনে পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিল চীন

নগদ অর্থ সংকটে থাকা পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন। গত ৮ মার্চ রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানি অর্থমন্ত্রী খুররম শেহজাদ।

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ায় পাকিস্তান তার আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য কাজ করছে। ঋণের প্রথম কিস্তি বর্তমানে পর্যালোচনাধীন। এটি সফল হলে পাকিস্তান অতিরিক্ত এক বিলিয়ন ডলার পাবে।

বিজ্ঞাপন

পাকিস্তানের আইএমএফের ঋণ সহায়তা পাওয়ার অন্যতম শর্ত ছিল বিদেশি অর্থায়ন নিশ্চিত করা। বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিং জানিয়েছে, পাকিস্তানকে ২০২৫ অর্থবছরে ২২ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। যার মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলার দ্বিপাক্ষিক আমানতও রয়েছে।

চীন প্রায় ২৯ বিলিয়ন ডলার ঋণ দিয়ে পাকিস্তানের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠেছে। এমন তথ্য পাওয়া গেছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন