গাজা পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফ

গাজা পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফ

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ড পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত ত্রাণ বিতরণ প্রক্রিয়া পরিদর্শন করবেন তিনি। তার সাথে থাকবেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। খবর আল জাজিরার।

গাজায় দুর্ভিক্ষের কারণে ইসরাইলের প্রতি আন্তজার্তিক অঙ্গনে সমালোচনা বাড়ছে। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত জিএইচএফ পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে এক হাজারের বেশি ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘উইটকফ ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। সেইসঙ্গে আরো বেশি খাবার সরবরাহের পরিকল্পনা নিশ্চিত করবেন এবং স্থানীয় গাজার বাসিন্দাদের সাথে দেখা করে সরাসরি এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তাদের কথা শুনবেন।’

প্রেস সেক্রেটারি আরো বলেন, ইসরাইল সফরে থাকা উইটক দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠকও করেছেন।

গাজায় ইসরাইলি হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর শীর্ষ মার্কিন রাষ্ট্রদূতের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অনাহারে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন গাজা উপত্যকায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে। তার এই বক্তব্য ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি সম্পূর্ণ বিপরীত। তার দাবি গাজায় কেউ না খেয়ে নেই।

জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো কয়েক মাস ধরে সতর্ক করে আসছিলেন, ইসরাইলি সামরিক অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।

গত সপ্তাহে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন