ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানে সামরিক অভিযান চালাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম । এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীতিই বহাল রাখলেন।

বিজ্ঞাপন

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ও ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এসব অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালিতে হুমকি মোকাবিলার লক্ষ্যে পরিচালিত হবে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর ব্রিটেনের অবস্থান পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বার্নহ্যাম। ওই বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্রিটেনের বামপন্থি দলগুলো ও বিরোধী রাজনৈতিক মহল এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এর ফলে যুক্তরাজ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বার্নহাম হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখার বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন। ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন