ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর নির্দেশ ইরানি প্রেসিডেন্টের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর নির্দেশ ইরানি প্রেসিডেন্টের
ছবি: সংগৃহীত

ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান। সোমবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। তবে কখন থেকে ইন্টারনেট সংযোগ আবার স্বাভাবিক করা হবে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশটিতে প্রায় ৯০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

প্রতিবেদনটিতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধানের উদ্ধৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মুদ্রার দরপতন এবং গভীরতর অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে ইন্টারনেট পরিষেবা সীমিত করা শুরু করে।

এরপর ফেব্রুয়ারির শেষ দিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক হামলা শুরু করলে, ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন