মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি। ইরানের খার্গ দ্বীপে ট্রাম্পের হামলার হুমকির পর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
ইরানের সংসদীয় পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি মার্কিন সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে সরাসরি লিখেছেন: ‘‘একজন মার্কিন সেনাও জীবিত ফিরে যাবে না।’’
তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে আগ্রাসন চালানোর হুমকি দেওয়ার পর রেজায়ি এই প্রতিক্রিয়া জানান।
মার্কিন বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই ইরানি মুখপাত্র আরও বলেন, ‘‘এসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি।’’
সম্প্রতি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া দুই দেশের মধ্যকার চলমান বিরোধকে আরও উস্কে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


