ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানায়।
হোসেইন ফাদরান নামের এক ব্যক্তিকে গুপ্তচরবৃত্তি এবং ইস্পাহানের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্রসংক্রান্ত সংবেদনশীল ও গোপন তথ্য মোসাদের কাছে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সুপ্রিম কোর্টে রায় চূড়ান্ত হওয়ার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অভিযোগ রয়েছে, ফাদরান আর্থিক লাভের আশায় মোসাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের সামরিক স্থাপনা, জনবল ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সংক্রান্ত তথ্য সরবরাহ করেছিলেন।
তার বাড়িতে তল্লাশি চালিয়ে ‘অতি গোপনীয়’ তথ্য সংবলিত একটি নোটবুক উদ্ধার করা হয়। দাবি করা হচ্ছে যে, তার পাঠানো তথ্য ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো সম্ভব ছিল।
সূত্র: ওয়াইনেট নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


