সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার সকালে সাডা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে এই প্রতিরোধগোষ্ঠী।
হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, সাডা প্রদেশের ওপর শত্রুতাপূর্ণ কার্যক্রম চালাচ্ছিল ‘কারাইয়েল’ মডেলের একটি ড্রোন। এ সময় এটিকে টার্গেট করা হয়।
তিনি আরো বলেন, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা করে যাবে এবং কেউ এটি লঙ্ঘনের চেষ্টা করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, যা তাদের বৈধ অধিকার।
সৌদি আরবের বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার সকালে ‘ইরান-সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।
তারা দাবি করেছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর এর জবাব হিসেবে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


