মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরানি জনগণের সাহসিকতার প্রশংসা পুতিনের

আমার দেশ অনলাইন

মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরানি জনগণের সাহসিকতার প্রশংসা পুতিনের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি নানামুখী চাপের মুখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি জনগণের অনমনীয় সংগ্রামের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে পুতিন এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বৈঠকে পুতিন আরাগচিকে উদ্দেশ্য করে বলেন, “আমরা দেখছি ইরানি জনগণ কতটা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করছে।” তিনি আশা প্রকাশ করেন যে, ইরান এই ‘কঠিন সময়’ সফলভাবে কাটিয়ে উঠবে এবং দ্রুতই সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে।

প্রেসিডেন্ট পুতিন আরও জোর দিয়ে বলেন, “আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছু করব যা আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হোক।”

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মস্কো ইতিমধ্যে পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে রাশিয়া বারবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে গচ্ছিত রাখার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন