ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের
ছবি: সংগৃহীত।

ইরানের বর্তমান পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খানের সঙ্গে আলোচনা করেছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।

বিজ্ঞাপন

পাকিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

বৈঠকে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আবদুল আলিম খান। একই সঙ্গে কঠিন সময় কাটিয়ে ইরান ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পারস্পরিক সমস্যার সমাধানে আশ্বাস দেওয়ায় পাকিস্তানের মন্ত্রীকে ধন্যবাদ জানান ইরানের রাষ্ট্রদূত। পাশাপাশি ইরানের প্রতি পাকিস্তানের জনগণের অবিচল সমর্থনের প্রশংসা করেন তিনি।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পাকিস্তান-ইরান সীমান্তে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই মনে করে, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো দুই দেশের জন্যই কল্যাণকর।

এ সময় ইরানের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন আবদুল আলিম খান। পাশাপাশি নিকট ভবিষ্যতে ইরান সফরের আগ্রহ প্রকাশ করেন তিনি। তাঁর এ আগ্রহকে স্বাগত জানান ইরানের রাষ্ট্রদূত।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন