৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ের পর অবশেষে গাজায় রোববার যুদ্ধবিরতি কার্যকর হয়।

বিজ্ঞাপন

সোমবার আল জাজিরা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথমদিনে তিন ইসরাইলি জিম্মি রোমি গনেন, ডোরন স্টেইন ব্রেচার এবং এমিলি দামারিকে মুক্তি দেয় হামাস। এরপর তাদেরকে রেড ক্রসিংয়ের হাতে তুলে দেয়া হয়। পরে, তাদেরকে ইসরাইলে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

israil-4

চুক্তির অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। চুক্তির আওতায় একজন ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে নেতানিয়াহু প্রশাসন। মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন