ইসরাইলি হামলা বাড়ায় ইরান ছাড়ছেন আফগান শরণার্থীরা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থার (UNHCR) তথ্যমতে, যুদ্ধ এবং নিপীড়নের ভয় থেকে পালিয়ে আসা ৪০ লক্ষের বেশি আফগান ইরানে বসবাস করছেন।
বিজ্ঞাপন
তবে ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে অনেক আফগান বাধ্য হচ্ছেন নিজ দেশেই ফিরে যেতে।
আফগান শরণার্থী নাসিমা ঘাফফারি বলেন, ইরানের যুদ্ধ সবকিছু পাল্টে দিয়েছে। সহিংসতা যত ঘনিয়ে আসছিল, আমরা জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি তাই আগেভাগেই চলে যেতে বাধ্য হচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

