ভেনেজুয়েলার একটি আদালত ৬৫ বছর বয়সী নারী চিকিৎসক মার্গি ওরোজকোকে মাদুরো সরকারের সমালোচনা করায় ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলি সোমবার বার্তা সংস্থা এএফপি কে জানায়, এই অপরাধের জন্য তাকে "দেশদ্রোহিতা, ঘৃণা উসকে দেয়া এবং ষড়যন্ত্র" আভিযোগে দণ্ডিত করা হয়েছে।
ওরোজকোকে একটি হোয়াটসঅ্যাপ অডিও বার্তায় সরকারের বিরুদ্ধে মন্তব্য করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যদিও বার্তার বিষয়বস্তু বা প্রাপকের পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে ২০২৪ সালের আগস্টে পশ্চিম ভেনেজুয়েলার সান হুয়ান দে কোলনে গ্রেপ্তার করা হয়েছিল, যখন মাদুরোর পুনঃনির্বাচন নিয়ে দেশজুড়ে তীব্র সংকট চলছিল। মাদুরোর নির্বাচনী জয়কে বিরোধী দল এবং বহু দেশ অবৈধ বলে দাবি করে, এবং তার পরে গণবিক্ষোভে ২৪০০ জনেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়, যদিও অধিকাংশকেই কয়েক মাসের মধ্যে মুক্তি দেয়া হয়।
ভেনেজুয়েলার জেইপি মানবাধিকার সংস্থার মতে, ওরোজকো গ্রেপ্তারের পর দুটি হৃদরোগের আক্রমণও সয়ে গেছেন। ফোরো পেনাল মানবাধিকার সংস্থা জানিয়েছে, ভেনেজুয়েলার কারাগারে প্রায় ৮৮২ জন "রাজনৈতিক বন্দী" রয়েছেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

