আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্লেষণী মত

‘একঘরে’ হয়েও দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

‘একঘরে’ হয়েও দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ এলমাসরি বলেছেন, এই অঞ্চলে একঘরে হয়ে পড়লেও কয়েকটি দেশে সর্বাত্মক সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, ইসরাইলের সবশেষ বাজেটের পরিমাণ ২৭১ বিলিয়ন ডলার—যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এই বিশাল বাজেট রণাঙ্গনে অনেকগুলো যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছাকেই প্রতিফলিত করে।

বিজ্ঞাপন

এলমাসরি বলেন, “ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলকে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি বিশাল সামরিক তহবিল সরবরাহ করে। যুদ্ধকালীন সময়ে এই অঙ্কটি আরো বেড়ে যায়।’

তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করি, ইসরাইলের ভেতরে হয়তো এই উপলব্ধি তৈরি হচ্ছে যে পরিস্থিতি পাল্টাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাচ্ছে। অনেক বেশি সংখ্যক মার্কিনি শুধু ইসরাইলের সমালোচনাই করছেন না, বরং ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনেরও সমালোচনা করছেন।’

তিনি বলেন, সবশেষ বাজেট ইঙ্গিত দেয় যে, ‘ইসরাইল নিজেকে কোনো যুদ্ধ বা একাধিক যুদ্ধের শেষ পর্যায়ে আছে বলে মনে করে না। বরং হয়তো যুদ্ধের মাঝামাঝি বা শুরুর কাছাকাছি পর্যায়ে রয়েছে।’

এলমাসরি আরো বলেন, ‘আমি মনে করি, তারা বৃহত্তর ইসরাইল গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য সিরিয়া, লেবানন থেকে শুরু করে ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বা একাধিক ধারাবাহিক যুদ্ধের প্রস্তুতি হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন