বেসামরিক বিভিন্ন বিভাগ ও দপ্তরে হাজার হাজার চাকরিচ্যুতির পর এবার সামরিক বাহিনীর আকার ছোটো করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন সামরিক বাহিনীর ৩০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সোমবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন হেগসেথ। যাদের ছাঁটাই করা হবে, তারা সবাই চার তারকা জেনারেল পদমর্যাদার।
প্রতিরক্ষামন্ত্রী ওই টুইট বার্তায় জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর ন্যাশনাল গার্ড বিভাগের ২০ শতাংশ চার তারকা কর্মকর্তা ও অন্যান্য বিভাগের ১০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ‘বাহিনীতে অনেক জেনারেল ও অ্যাডমিরাল থাকলেই যে বেশি সফলতা আসবে, এমন নয়; বরং সেনাবাহিনীকে আরো চৌকস ও দক্ষ করে তুলতে হলে অতিরিক্ত লোকবল কমানো জরুরি। এতে বাহিনীর ওপর থেকে বাড়তি চাপ কমবে।’
মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ সেনা কর্মকর্তার পদের নাম চার তারকা জেনারেল। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে চার তারকা জেনারেল রয়েছেন ৪৪ জন। ওই ঘোষণা অনুযায়ী, এর মধ্যে ২০ শতাংশ ছাঁটাই করা হবে। ইতোমধ্যে সেনাবাহিনীর জয়েন্ট স্টিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল এবং জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালককে চাকরিচ্যুত করা হয়েছে।
এদিকে হেগসেথের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য ও সিনেটর জ্যাক রিড।
তিনি বলেন, কোনো কারণ ছাড়া দক্ষ কর্মকর্তাদের ছাঁটাই করা হলে সেনাবাহিনীর দক্ষতা বাড়বে না, বরং বাহিনী পঙ্গু হয়ে যাবে।’
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

