পাকিস্তানে ভারতীয় ‘র’ এর নেটওয়ার্ক উন্মোচন, গ্রেপ্তার ৬

পাকিস্তানে ভারতীয় ‘র’ এর নেটওয়ার্ক উন্মোচন, গ্রেপ্তার  ৬

করাচিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং তথা ‘র’ এর সাথে সম্পৃক্ত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক উন্মোচন করেছে পাকিস্তান। দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) জানিয়েছে, অভিযানে ছয় জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই নেটওয়ার্ক পরিচালনা করছিল।

শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিটিডির অতিরিক্ত মহাপরিদর্শক আজাদ খান এক সংবাদ সম্মেলনে জানান, ১৮ মে বাদিনের মাতলিতে স্থানীয় নাপিত আবদুর রহমান হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। তদন্তে প্রকাশ পেয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার হ্যান্ডলার সঞ্জয় সঞ্জীব কুমার উপসাগরীয় একটি দেশ থেকে অর্থ পাঠিয়ে এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজনরা পাঁচ দিন মাতলিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। তাদের কাছ থেকে অস্ত্র, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে আমির আসগর, সাজাদ, ওবায়েদ, শাকিল, আরসলান ও তালহা উমাইর অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেন, ‘র’ কেবল সরাসরি নয়, একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছিল। সন্দেহভাজনরা ভারতীয় এজেন্ট হিসেবে কাজের কথা স্বীকার করেছে।”

তিনি আরও জানান, সন্দেহভাজনদের ভ্রমণ ইতিহাস, ব্যাংক লেনদেন এবং অন্যান্য প্রমাণাদির বিষয়ে অনুসন্ধান চলছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের সন্ত্রাসবাদের মদদ প্রদানের প্রমাণ উপস্থাপন করবে বলে জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন