পাকিস্তানকে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে চীন

পাকিস্তানকে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে চীন

চীন পাকিস্তানের জন্য ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে, যার মধ্যে ২.১ বিলিয়ন ডলার তিন বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ছিল এবং ১.৩ বিলিয়ন ডলারের বাণিজ্যিক ঋণ পুনরায় অর্থায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তান মধ্যপ্রাচ্যের ব্যাংক ও বহুপাক্ষিক উৎস থেকেও আরো ১.৫ বিলিয়ন ডলার পেয়েছে। এসব ঋণ মিলিয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা আইএমএফের শর্ত পূরণে সহায়ক হবে।

চীন পাকিস্তানের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা। বর্তমানে দেশটির বৈদেশিক রিজার্ভ ৯.০৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

সূত্র: রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন