নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় তিনটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ৩২ জন নিহত হয়েছেন। আরো কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার নাইজার রাজ্যে মোটরসাইকেলে করে গ্রামে এসে তাণ্ডব চালায় বন্দুকধারীরা। খবর আল জাজিরার।
হামলায় আইএসআইএল (আইএসআইএস)-এর সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠী এবং মুক্তিপণের জন্য স্থানীয় লোকজনকে অপহরণকারী দলগুলোও অন্তর্ভুক্ত ছিল।
নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন একটি গ্রামে হামলার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসীরা টুঙ্গা-মাকেরি গ্রামে আক্রমণ করেছে। এতে ছয়জন নিহত হয়েছেন, পুড়িয়ে দেওয়া হয়েছে কিছু বাড়ি। এছাড়া কয়েকজনকে অপহরণ করা হয়েছে।’
কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তার গ্রামে আক্রমণ শুরু হয়েছিল বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে।
তিনি বলেন, ‘পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পর গ্রামে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।’ নাইজার ও কোয়ারা রাজ্যের সীমান্তে কাইঞ্জি বন অবস্থিত, যা সশস্ত্র গোষ্ঠী বোকো হারামসহ দস্যুদের একটি পরিচিত আশ্রয়স্থল।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইমরান খানকে হাসপাতালে নেয়ার ঘোষণা পাকিস্তান সরকারের