গত সপ্তাহে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছানোর পর আজ সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১৮ মিনিটে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১১৫ দশমিক ১৬ ডলারে নেমে এসেছে।
এর আগে, সৌদি আরবে হুথিদের হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে গত শুক্রবার তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে লেনদেন শেষ হয়। সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ বেড়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছিল ২ দশমিক ৩ শতাংশ।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


