পিএএফের প্রশংসা শাহবাজ শরিফের

পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে

পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনীকে (পিএএফ) প্রশংসায় ভাসিয়েছেন। তিনি সাম্প্রতিক সামরিক সংঘর্ষে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কৃতিত্ব বিমান বাহিনীকে দেন।

পাকিস্তান সরকার ও পিএএফ সম্প্রতি জানায়, তারা নতুন কেনা জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি ছিল ফরাসি নির্মিত রাফায়েল। এই ঘটনা ঘটে ৬ মে রাতে, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তানের মধ্যে চার দিন ধরে চলা সংঘর্ষে উভয় দেশ একে অপরকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান দিয়ে আক্রমণ করে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এখনো পাকিস্তানের দাবি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে আইএএফ প্রধান স্বীকার করেন, ‘লড়াইয়ে ক্ষয়ক্ষতি থাকেই।’

শাহবাজ শরিফ পিএএফের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি পরিদর্শন করেন, যা কামরা শহরে অবস্থিত। কামরা পাকিস্তানের পূর্বাঞ্চলের অ্যাটক জেলায় পড়ে। এই সফরে তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার।

ভারত গত বুধবার রাতে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে, দেশ রক্ষায় সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ার জন্য শরিফ পাকিস্তানি পাইলটদের প্রশংসা করেন। শাহবাজ শরিফ বলেন, ‘আমি আজ জাতিকে নির্ভয়ে বলতে পারি— শুধু পাঁচটি নয়, তোমরা, এই সাহসীবাজরা ছয়টি শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করেছ।’ অন্য একটি বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, ছয় নম্বর ভারতীয় যুদ্ধবিমানটি ছিল একটি মিরাজ-২০০০। পিএএফ এই যুদ্ধবিমানটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের পূর্বে পামপোর এলাকায় ভূপাতিত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন