অধিকৃত পশ্চিম তীরের শহর জেনিনে একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করছে ইসরাইলি বাহিনী । ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ১৯৯৩ সালের অসলো চুক্তির পর এটিই ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ বেসামরিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকা কোনো এলাকায় এ ধরনের প্রথম স্থাপনা।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী বলছে, নতুন এই ঘাঁটিটির উদ্দেশ্য হলো জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দাদের বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করা।
প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি জেনিন শরণার্থী শিবিরের কাছে তৈরি করা হবে। সেখানে ২০২৫ সালের শুরু থেকে ইসরাইলি বাহিনী বারবার অভিযান চালিয়েছে, যার ফলে হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
এই ঘাঁটিটি ইসরাইলের অভিযানকে সহায়তা করতে এবং এলাকার নিকটবর্তী ইসরাইলি বসতিগুলোকে রক্ষা করার জন্যও সম্ভবত ব্যবহৃত হবে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধে শান্তি তহবিল চালু করল তিন দেশ