রাশিয়ার পূর্বাঞ্চলে বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু

রাশিয়ার পূর্বাঞ্চলে বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া এলাকায় খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর মস্কো টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে প্রায় ৮২ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি কাদা ভরা জলাশয়ের পাশে উল্টে গেছে।

কয়লা উত্তোলন ও উৎপাদন ক্ষেত্র ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের দিকে যাওয়ার সময় একটি শিল্প সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্ল্যান্টটিতে কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়।

ঘটনা খতিয়ে দেখছে একটি তদন্ত কমিটি। অবহেলা নাকি অন্য কারণে কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে কমিটি। এছাড়া কর্তৃপক্ষ মঙ্গলবার এই অঞ্চলে শোক দিবস ঘোষণা করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন