আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানে হামলা পাল্টা হামলায় কোন দেশে কত নিহত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানে হামলা পাল্টা হামলায় কোন দেশে কত নিহত
সোমবার ইরানের রকেট হামলার পর ইসরাইলে একটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ খুঁজে বের করছেন উদ্ধারকারীরা। ছবি:এএফপি

ইরান: শনিবার মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও স্টাফসহ অন্তত ১,২৩০ জন নিহত হয়েছেন।

ইসরাইল: ১ মার্চ বেইত শেমেশ-এ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জনসহ মোট ১১ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র: ৬ জন মার্কিন সার্ভিস মেম্বার (সেনাসদস্য) নিহত হয়েছেন।

লেবানন: গত সোমবার থেকে ইসরাইলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।

বাহরাইন: একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লেগে একজন নিহত হয়েছেন।

কুয়েত: দেশটিতে ইরানি হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন নিহত হয়েছেন।

ওমান: ওমান উপকূলে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি ট্যাংকারে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) আঘাত হানায় একজন নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত: ৩ জন নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন