আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে আটক সব নেতাদের মুক্তি দেওয়া হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন রাহুল গান্ধী। তিনি সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়ার পর তিনি থানা ত্যাগ করেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অন্য বিরোধী নেতাদেরও ছেড়ে দেওয়া হয়।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস, দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছে কংগ্রেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন