ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার এক দিন পেরিয়ে গেলেও উত্তেজনা এখনো কাটেনি। ইরান আবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এই অঞ্চলে থাকা ৪০ হাজারের বেশি আমেরিকান সৈন্যদের ওপর তাৎক্ষণিক কোনো বড় হামলার আশঙ্কা দেখা যায়নি। খবর বিবিসির।
দিনভর মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা কোনো বড় হামলার অংশ নয়। ট্রাম্প গত শনিবার রাতে ইরানের আগ্রাসনের জবাবে বড় পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার কারণে ইরানি নেতারা আপাতত শান্ত আছে বলে মনে হচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুদ্ধ করছি।’
তবে গতকাল রোববার সন্ধ্যায় ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে কথা বলায় বিষয়টি জটিল হয়ে উঠেছে।
যদিও বিষয়টিকে তিনি প্রশ্ন আকারে বলেছেন, যেমনটা তিনি সবসময় করেন। পোস্টে লেখা তার কথাগুলো তার উপদেষ্টাদের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। যা ইরানকে ভাবতে বাধ্য করতে পারে। যদি ইরান মনে করে তাদের শাসন ক্ষমতা সরাসরি ঝুঁকিতে আছে, তাহলে তাদের পরবর্তী সিদ্ধান্ত বদলে যেতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

