অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৮ ফিলিস্তিনি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সোমবারের পর ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৪ হাজার ৯২৭ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ ২৬ হাজার ২২৭ জন।
বিজ্ঞাপন
২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে হামাস। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

