ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১

ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
এআই দ্বারা নির্মিত ছবি।

ইয়েমেনের তাইজ গভর্নরেটের আল-তুরবাহ শহরে সৌদি বিমান হামলায় শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা।

প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহতদের অধিকাংশই শিশু।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আটজনের লাশ উদ্ধার করেছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো তিনজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম আলজাজিরা। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...