হরমুজ ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাগরিক উদ্ধার

হরমুজ ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাগরিক উদ্ধার
ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

হরমুজ প্রণালিতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। প্রজেক্টাইল আঘাত হানার পর জাহাজটিতে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এ তথ্য জানায়।

স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, ‘এমটি কাজিমাহ থ্রি’ ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধারে সমন্বয় করেছে তারা। হরমুজ প্রণালি এলাকায় জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানার পর তাদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরব জানিয়েছে, হুথিদের ছোড়া একটি প্রজেক্টাইল দেশটির নাজরান শহরের একটি স্কুলে আঘাত হেনে ক্ষয়ক্ষতি করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানিয়েছে, হুথিদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন