ইরানের ইউরেনিয়ামের ভান্ডার জব্দে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের ইউরেনিয়ামের ভান্ডার জব্দে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বিষয়টির সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের যুদ্ধের লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। পাশাপাশি দেশটির ৪৫০ কিলোগ্রাম ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করা মার্কিন প্রেসিডেন্ট অন্যতম প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

অ্যাক্সিওস জানায়, যুদ্ধের পরবর্তী পর্যায়ে সম্ভবত এই অভিযান পরিচালিত হবে, যখন ইরানের সামরিক বাহিনী আর কঠিন প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার সক্ষমতা হারাবে।

গত জুনে দেশটির পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছিল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান বোমা হামলার স্থানগুলোতে তাদের প্রবেশাধিকার দেয়নি এবং সংস্থার পরিদর্শকেরা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের সমন্বিত কর্মসূচির কোনো প্রমাণ পাননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...