সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থিদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪০ হয়েছে।
শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। দেশটিতে গত কয়েক দিনের সংঘর্ষে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

