মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইসরাইলের ৩৫ হাজার হামলা

মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইসরাইলের ৩৫ হাজার হামলা

গত ২০ মাসে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে প্রায় ৩৫ হাজার হামলা চালিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট’ (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিন ও লেবাননে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই সময়ে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে অন্তত ১৮ হাজার ২৩৫টি হামলা চালিয়েছে। লেবাননে হামলার সংখ্যা প্রায় ১৫ হাজার ৫২০। এছাড়া সিরিয়ায় ৬১৬টি, ইরানে ৫৮টি এবং ইয়েমেনে ৩৯টি হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলের আগ্রাসন বেড়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ব্যবহার করে এইসব হামলা চালানো হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই সময়ে ৫৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়া পশ্চিম তীরে নিহত প্রায় ১ হাজার, এবং লেবাননে ১৪ মাসের সংঘাতে হাজারো মৃত্যুর ঘটনা ঘটেছে। সিরিয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাপক হামলার পাশাপাশি ইরান ও ইয়েমেনে সাম্প্রতিক হামলাও তালিকায় রয়েছে। ইরানের সঙ্গে ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলার পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন