ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যেই মিসাইল ছুড়লো উ. কোরিয়া!

ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যেই মিসাইল ছুড়লো উ. কোরিয়া!

ইরান-ইসরাইল হামলা পাল্টা হামলার মধ্যেই রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে ব্যাপক বিধ্বংসী ১০টি মাল্টিলঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে তারা এসব মিসাইল ছোড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

তবে উত্তর কোরিয়ার এই মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়া যেসব মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না। তবে এসব নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা করে না তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন