কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো যে তিন দেশ

কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো যে তিন দেশ

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়েছে সোদি আরব, ইরান ও তুরস্ক।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

বিবৃতি আরও বলা হয়, ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এর জন্য ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে।’

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, দখলদারদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।

তিনি আরও বলেন, এই হামলা অবশ্যই এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাতারে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার মাধ্যমে ইসরাইল প্রমাণ করেছে তারা যুদ্ধের অবসানের জন্য কোনও চুক্তিতে আগ্রহী নয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, ‘যুদ্ধবিরতি আলোচনা চলাকালীন হামাসের আলোচক প্রতিনিধিদলকে লক্ষ্যবস্তু করা ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনার ইঙ্গিত।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার বিকালে দোহায় এক বৈঠকে আলোচনার সময় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন