ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা জারি

ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা জারি

মিয়ানমার-কেন্দ্রিক একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার থাই প্রধানমন্ত্রী পাইটংটার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় ৪৩ জন নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে ৪৩ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে।

এদিকে, ভূমিকম্পের প্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীর মানুষজনকে আতঙ্কে ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং পরবর্তী করণীয় পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। আল জাজিরা বলছে, ব্যাংককে কিছু মেট্রো এবং হালকা রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন