বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময়বালক কাইরান সম্পর্কে যা বললেন ইলন মাস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময়বালক কাইরান সম্পর্কে যা বললেন ইলন মাস্ক

স্পেসএক্স থেকে কয়েকদিন আগে ইস্তফা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিস্ময়বালক কাইরান কাজী। এ বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। পোস্টে কাইরান সম্পর্কে তিনি বলেন, ‘এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি।’ খবর ডিএনএ ইন্ডিয়ার

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রকৌশলীদের একজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণকারী কিশোর প্রতিভা কাইরান কাজী তার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছেন। তিনি স্পেসএক্স ছাড়ছেন মাত্র ১৬ বছর বয়সে।

বিজ্ঞাপন

তিনি এখন নিউইয়র্কের আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে একজন ডেভেলপার হিসেবে যোগ দেবেন।

কাইরান কাজী ২০২৩ সালে স্পেসএক্সে যোগ দেন। তখন তার বয়স ছিল মাত্র ১৪। সেখানে তিনি স্টারলিংক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

স্পেসএক্সকে যোগ দিয়ে কাইরান একে ‘অনন্য কোম্পানি’ হিসেবে বর্ণনা করেছিলেন। যারা তার বয়সকে ‘পরিপক্বতা ও সক্ষমতার ক্ষেত্রে কোনো আবেগনির্ভর ও পুরোনো মানদণ্ড’ দিয়ে দেখেনি।

মাত্র ১৪ বছর বয়সে সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে কাজীর অসাধারণ যাত্রা শুরু হয়।

তার প্রতিভা, দৃঢ় সংকল্প এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতায় তিনি অসাধারণ সাফল্য এবং স্থিতিস্থাপকতার মাধ্যমে বয়স-সম্পর্কিত বাধা ভেঙ্গে ফেলতে সক্ষম হন।

কাইরান কাজী ১৬ বছর বয়সী একজন প্রতিভাবান কিশোর। সান্তা ক্লারা ইউনিভার্সিটির ১৭০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্নাতক। মাত্র ১৪ বছর বয়সে বিশ্ববিদ্যালয়টি থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। এর পরপরই ইলন মাস্কের স্পেসএক্সে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেন।

কাইরান কাজীর শিক্ষাজীবন অন্য সব শিশুর মতো ছিল না। তিনি তার সহপাঠীদের চেয়ে অনেক আগে কলেজে লেখাপড়া শুরু করেন এবং মাত্র ১১ বছর বয়সে লাস পোসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।

স্পেসএক্সে কাইরান কাজীর ভূমিকা তাকে প্রযুক্তি খাতে অন্যতম কম বয়সী প্রকৌশলী রূপে বিশ্বব্যাপী পরিচিতি ও স্বীকৃতি এনে দিয়েছে এবং দেখিয়েছে যে বয়স কম হলেও উদ্ভাবনের সর্বোচ্চ স্তরের কাজ করার কতটা ক্ষমতা সে রাখেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন