এসএম-৬ উৎপাদনে রেথিয়নের সঙ্গে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি

এসএম-৬ উৎপাদনে রেথিয়নের সঙ্গে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি
ছবি: এএফপি

মার্কিন নৌবাহিনীর জন্য এসএম-৬ ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে রেথিয়নের সঙ্গে ২৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। পাঁচ বছরের এই চুক্তিতে আরো দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার পর তা দ্রুত পূরণ করতে এই চুক্তি করা হয়েছে। চুক্তির আওতায় এসএম-৬ ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করা হবে। এসব ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা—দুই ধরনের কাজে ব্যবহার করা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অস্ত্রের উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। চলতি বছর এএমআরএএএম ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধক উৎপাদনেও বড় চুক্তি করা হয়েছে।

তবে এসব চুক্তির অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসের বরাদ্দ এখনো প্রয়োজন। শিল্প খাতের কর্মকর্তারা বলছেন, অর্থ বরাদ্দ না হলে উৎপাদন বাড়াতে কারখানা ও সরবরাহব্যবস্থায় বিনিয়োগে দেরি হতে পারে।

রেথিয়ন জানিয়েছে, বাড়তি চাহিদা মেটাতে তারা ইতোমধ্যে কর্মী বাড়িয়েছে এবং সরবরাহব্যবস্থার অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করেছে।

এসএম-৬ একটি বহুমুখী ক্ষেপণাস্ত্র। এটি শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র মোকাবিলার পাশাপাশি নির্দিষ্ট আক্রমণাত্মক অভিযানেও ব্যবহার করা যায়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন