আজাদ কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য প্রত্যাখ্যান করে তার দাবিকে ভ্রান্ত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত শাফকাত আলী খান এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
শাফকাত আলী খান জয় শঙ্করের মন্তব্যকে প্রত্যাখ্যান করে বলেছেন, ভারতের দাবি বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এর আগে ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে বুধবার একটি সাক্ষাৎকার দিয়েছেন জয়শঙ্কর। সেখান কাশ্মীর ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি, ইতোমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা (সংবিধানের) ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

