ইরানের সাথে আলোচনার আগে জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের বৈঠক

ইরানের সাথে আলোচনার আগে জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের বৈঠক

জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনা করেছেন যুক্তরাজ্য, ইইউ, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সংঘাত কমাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ইউরোপীয়রা। খবর বিবিসির।

বিজ্ঞাপন
সংঘাত কমাতে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ইউরোপীয়রা। ছবি: রয়টার্স
সংঘাত কমাতে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ইউরোপীয়রা। ছবি: রয়টার্স

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলের হামলা অব্যাহত থাকায় ইরান এই মুহূর্তে কারো সঙ্গে কোনো আলোচনার জন্য প্রস্তুত নয়। পরমাণু ইস্যুতে জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের আগে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। আরাঘচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্য এরই মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। ইউরোপের তিন দেশের সঙ্গে শুক্রবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। ছবি: রয়টার্স
জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। ছবি: রয়টার্স

গতকাল বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস।

ইসরাইলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প দুই সপ্তাহ সময় চেয়েছেন। এ পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন