রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান
ফিল্ড মার্শাল আসিম মুনির

যুক্তরাাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের স্থায়ী সমাধানের চেষ্টায় মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

বিজ্ঞাপন

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার জন্য তেহরানে এটি তার পঞ্চম সরকারি সফর।

এবার এমন একটি সময় তিনি ইরান সফরে গেছেন, যার একদিন আগে তেহরান সফরে শেষে দেশে ফিরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বিদায় নেওয়ার আগে, সব সময় ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে গেছেন ল্যাভরভ।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন