পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ভৌগোলিক গুরুত্বের কারণে দেশটির সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ রাখা জরুরি।

মঙ্গলবার নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রুবিও বলেন, সন্ত্রাসবাদ এবং এতে মদতদাতাদের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। তবে পররাষ্ট্রনীতি পরিচালনার স্বার্থে মতপার্থক্য থাকা দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পররাষ্ট্রনীতি পরিচালনার স্বার্থে এমন অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন, যাদের সঙ্গে আমাদের কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও বিষয়টি একই—এমন একটি দেশ যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা জরুরি। দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকেও তাদের সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন। ঠিক যেমন ভারত সরকারকে ইরানের নেতাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয় এবং তাদের সঙ্গে বৈঠক করতে হয়।’

রুবিও স্পষ্ট করে বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন হিসেবে দেখছে না ওয়াশিংটন। বরং ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন