আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

আমার দেশ অনলাইন

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

ইসরাইল যদি পরাজয়ের ঝুঁকিতে পড়লে উগান্ডা সরাসরি যুদ্ধে যোগ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।

এক্সের এক বার্তায় উগান্ডার সেনাপ্রধান বলেন, আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই যুদ্ধে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব—এবং তা হবে ইসরাইলের পক্ষে।

বিজ্ঞাপন

কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি'র ছেলে এবং দেশটির পরবর্তী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...