বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন প্রায় ২৩ শতাংশ ইসরাইলি। ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা দেশ ছাড়ার কথা ভাবছেন না। বাকি উত্তরদাতারা অনিশ্চিত ছিলেন। ইসরাইলি সম্প্রচারমাধ্য চ্যানেল-১২-এর চালানো জরিপে উঠে এসেছে এমন তথ্য।
জরিপে ইসরাইলিদের কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় নির্বাচিত হলে উত্তরদাতারা বা তাদের কোনো আত্মীয় ইসরাইল ছেড়ে যাওয়ার কথা ভাবছেন কিনা। এর উত্তরে ২৩ শতাংশ হ্যাঁ, ৬৮ শতাংশ না বলেছেন এবং বাকিরা অনিশ্চিত।
জরিপে আরো দেখা যায়, ৬৭ শতাংশ এই সপ্তাহে নেতানিয়াহুর জোটের পাস করা আইনগুলোর বিরোধী। এর মধ্যে রয়েছে তোরাহ অধ্যয়নকে প্রায়-সাংবিধানিক মূল্য হিসেবে প্রতিষ্ঠা করার একটি আইন এবং সামরিক সেবা এড়িয়ে যাওয়া কট্টর ইসরাইলিদের গ্রেপ্তার থেকে রক্ষা করার লক্ষ্যে আরেকটি আইন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের তথ্যমতে, ২১ শতাংশ বলেছেন যে তারা আইনটিকে সমর্থন করেন, বাকিরা বলেছেন যে তারা এ বিষয়ে জানেন না।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


