ইরানে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছেন এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা।
কয়েকদিনের মধ্যে ইরানে মৃতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম সরকারি আপডেট।
বিজ্ঞাপন
এরআগে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তবে একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।
এদিকে ইসরাইল জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহতহয়েছেন দুই হাজার ৫১৭ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

