মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে সহায়তার আশ্বাস দিয়েছে ন্যাটো। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়ার পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান ট্রাম্প।
তিনি বলেন, ‘আগে যুক্তরাষ্ট্র ন্যাটোর ওপর খুবই বিরক্ত ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইন পরিষ্কার করতে সহায়তা করতে চায়।’
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, ‘এটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা প্রণালিটি পরিষ্কার করব এবং এটি খুব শিগ্গিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করছে এবং যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত আরো কয়েকটি দেশ এ কাজ করবে। আমার জানামতে যুক্তরাজ্য এবং আরো কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

