ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধে ইসরাইলের নির্দেশ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধে ইসরাইলের নির্দেশ

লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

বিজ্ঞাপন

তবে দখল করে রাখা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেওয়া হয়নি।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হলেও বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

চ্যানেল–১২ আরো জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কখন থেকে কার্যকর হবে কিংবা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইরানি সামরিক কর্তৃপক্ষ একে ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে দীর্ঘদিনের সংঘাত ও হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ১২১ জনের বেশি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...