মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে চান, তাহলে তাকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে অসম্মানজনকে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। শনিবার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একথা বলেন। খবর জিও নিউজের।
পোস্টে তিনি বলেন, ট্রাম্পের উচিৎ ‘অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য মন্তব্য দূরে থাকা এবং তার লাখ লাখ অনুসারীদের মনে আঘাত দেওয়া না দেওয়া।’
আরাগচি ইরানের ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, তার দেশ চমৎকার কার্পেট, হস্তশিল্প এবং ধৈর্যের জন্য বিখ্যাত। তবে ইরানের জনগণের মূলভিত্তি খুই সাধারণ এবং স্পষ্ট। আর তাহলো ‘আমরা জানি আমাদের সম্পদ, আমাদের স্বাধীনতার মূল্য কতটা। আমরা আমাদের ভাগ্য নিয়ে কখনো অন্য কাউকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেই না।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ইরানের শক্তিশালী জনতা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, কীভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলকে কাঁপিয়ে দিয়েছে। যদি কারো বিভ্রান্তি তাকে মারাত্মক ভুলের দিকের ঠেলে নিয়ে যায়, তাহলে ইরান তার প্রকৃত সক্ষমতা প্রকাশ করতে দ্বিধা করবে না। যা তাদের বিভ্রমকে নিশ্চিতভাবে শেষ করে দেবে।’
১২ দিনের যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দেশের মধ্যে এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
এরআগে গত ১৩ই জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরাইল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, 'অপারেশন রাইজিং লায়ন' নামের ওই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির 'মূলে' আঘাত।
হামলার জবাবে ইরানও 'ট্রু প্রমিস' নামের অভিযানে ইসরাইলের দিকে শত শত রকেট ও ড্রোন ছুঁড়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



