আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘ভয়াবহ পরিস্থিতি’ বলছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দূত

আমার দেশ অনলাইন

‘ভয়াবহ পরিস্থিতি’ বলছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দূত
জালমে খলিলজাদ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে শান্তি পুনঃস্থাপন নিয়ে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কূটনীতিক জালমে খলিলজাদ বলেছেন, ‘এটি একটি ভয়াবহ পরিস্থিতি, যা অবশ্যই বন্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি অবশ্য এটি বলেছিলেন পাকিস্তান অভিযান চালানোর আগে তালেবানদের ‘প্রতিশোধমূলক’ হামলা ঘোষণার প্রতিক্রিয়ায়। যদিও পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্ট তুলে নেয় তালেবান।

জালমে খলিলজাদ সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘নিরীহ আফগান ও পাকিস্তানিরা আহত বা নিহত হচ্ছে। এর চেয়ে ভালো বিকল্প হলো দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক চুক্তি, যাতে কেউই তাদের ভূখণ্ডকে অন্যের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।’

তিনি বলেন, এ ধরনের চুক্তির বাস্তবায়ন তুরস্কের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত।

গত বছর খলিলজাদ তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে দেশটি সফর করেছিলেন।

সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন