আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২২৮ আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

২২৮ আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত ২২৮ আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩১৪ জন। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এছাড়া তাদের হামলায় সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এ মুখপাত্র বলেন, তাদের সেনারা আরো ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে।

বিজ্ঞাপন

অবশ্য আফগান তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের আট সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, আজ শুক্রবার দুপুরের পরও সীমান্তে ব্যাপক সংঘর্ষ হচ্ছিল। পাকিস্তান একদিক থেকে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে আফগানিস্তানের ভেতর থেকেও হামলা হচ্ছে।

তিনি বলেছেন, দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য জানা যাচ্ছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে। পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...