বেসামরিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরাইলি হামলার পর এই মন্তব্য করেছে সৌদি আরব।
বিজ্ঞাপন
গত শুক্রবার হামলার শুরুর পর থেকে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে নিশানা করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরও হামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

