পাকিস্তানের ৯ স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। এই হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশে সামাজিক মাধ্যমে এক লাইনের বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সেখানে তিনি বলেছেন, বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে মিসাইল হামলা চালায় ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে জানান, পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দিতে শুরু করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমানবাহিনী কমপক্ষে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
সূত্র: এনডিটিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

